ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে এসইডিপি প্রকল্পের উদ্যােগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের উদ্যােগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেধাবী- কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
সোমবার(৪ আগস্ট) বিকাল ৩.০০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা একাডেমী সুপারভাইজার নুরে আলম সিদ্দিকি’র সঞ্চালনায় ও সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, অনুষ্ঠিত কর্মসূচিটি সমন্বয় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সুকান্ত সাহা বলেন,
“শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন করছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস-এর মাধ্যমে শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে,যার ফলস্বরূপ শিক্ষার্থীদের মানোন্নয়ন ঘটছে। আমি আশা করি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,শিক্ষক প্রতিনিধি, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ, মো: আমিনুল ইসলাম, অভিভাক প্রতিনিধি মো: মামুনুর রশীদ, ছাত্র প্রতিনিধি মো: আতিকুর রহমান নাঈম।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা উন্নয়নে এ ধরণের প্রকল্পের কার্যকারিতা তুলে ধরেন এবং সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, অভিভাবক সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নির্বাচিত ২৪ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শান্তিগঞ্জে এসইডিপি প্রকল্পের উদ্যােগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেট সময় ১০:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫