ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল Logo তরুণ দুই আলেমের যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ দ্বীন বিজয়ের প্রত্যয়ে আনুষ্ঠানিক ফরম পূরণ Logo শান্তিগঞ্জে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শান্তিগঞ্জে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সুরমা কলেজের সুলতান মাহমুদ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৯:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
শান্তিগঞ্জ উপজেলার কলেজ পর্যায়ে ২০২৬ সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মোঃ সুলতান মাহমুদ।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সারাদেশব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন কার্যক্রমের অংশ হিসেবে এই ফলাফল প্রকাশ করা হয়। গত রবিবার (১১ জানুয়ারি ২০২৬) শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকের ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা যায়, শান্তিগঞ্জ উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোঃ সুলতান মাহমুদ।
তিনি ২০২২ সালে NTRCA-এর তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুরমা কলেজে বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে মানসম্মত পাঠদান করে আসছেন। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিতর্ক, আবৃত্তি, উপস্থাপনা ও বক্তব্য প্রদানের প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি।
তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে। পাঠ্যক্রমের পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।
শিক্ষকতার পাশাপাশি তিনি খেলাধুলায় ধারাভাষ্য প্রদান, সাহিত্যচর্চা ও লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন সময় তিনি স্থানীয় ও আঞ্চলিক অনুষ্ঠানে সুললিত কণ্ঠে ধারাভাষ্য দিয়ে বিশেষ সুনাম অর্জন করেছেন। অচিরেই তার কবিতার বই প্রকাশ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রভাষক মোঃ সুলতান মাহমুদ রংপুর জেলার পীরগাছা উপজেলার মনুরছড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা ও পড়াশোনা রংপুরে। তিনি রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ থেকে
বাংলা বিভাগে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এই সাফল্যের জন্য তিনি সুরমা কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার পরিবার ও আত্মীয়স্বজনের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

শান্তিগঞ্জে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সুরমা কলেজের সুলতান মাহমুদ

আপডেট সময় ০৯:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬