ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

ইউরোপের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে

বাংলাদেশের তৈরি পোশাক পণ্য ইউরোপের বাজারে রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।

সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে।

বিজিএমইএ-এর পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২২-২৩ বছরের জুলাই-নভেম্বর পাঁচ মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি ১৬ দশকি ২৭ শতাংশ বেড়ে ৭ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৯ দশমিক শূন্য ৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় বাজার জার্মানিতে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ২ দশমিক ৭১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৮৮ শতাংশ।

এ বিষয়ে বিজিএমইএ-এর পরিচালক মহিউদ্দিন বলেন, করোনা মহামারির পর অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছিল। এর পরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে অর্থনীতি চাপে পড়ে। এ অবস্থায় আমরা তৈরি পোশাকের প্রধান রপ্তানি বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারগুলোতে রপ্তানি বাড়ানোর জন্য চেষ্টা অব্যাহত রাখি।

তিনি বলেন, একই সময়ে রপ্তানির বৃদ্ধির জন্য উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি এবং  লিডটাইম কমানোর মতো কাজগুলো আমরা করে চলেছি। এর ফলে যুদ্ধের মতো খারাপ সময়েও তৈরি পোশাক থেকে রপ্তানি আয় আশাব্যঞ্জকভাবে বৃদ্ধি পেরেছে।

ইপিবির তথ্য পর্যালোচনায় দেখা যায়, স্পেন এবং ফ্রান্সেও রপ্তানি বেড়েছে যথাক্রমে ১৯ দশমিক ১৫ শতাংশ এবং ৩৮ দশমিক ৮৭ শথাংশ। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ ইতালি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং সুইডেনে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৫০ দশমিক ৯৫ শতাংশ, ৪৮ দশমিক ৮৭ শতাংশ,  ৩৪ দশমিক ৩৯ শথাংশ এবং ২২ দশমিক ৯০ শতাংশ।

তবে জুলাই-নভেম্বর সময়ে রপ্তানি আয়ের হ্রাসের ঘটনা ঘটেছে ইউরোপের দেশ পোল্যান্ডে। দেশটিতে আগের বছরের চেয়ে ১৯ দশমিক ৬১ শতাংশ রপ্তানি কমেছে।

তৈরি পোশাক রপ্তানির চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪ দশমিক শূন্য ৭ শতাংশ।

এছাড়া যুক্তরাজ্য এবং কানাডায় বাংলাদেশের রপ্তানি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১১ দশমিক ৭১ শতাংশ এবং ৩০ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে, অপ্রচলিত বাজারে রপ্তানি ২ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারে।

পশ্চিমের মতো অপ্রচলিত বাজারগুলোতেও বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি আয় বেড়েছে। জুলাই-নভেম্বর সময়ে প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে, জাপানে রপ্তানি ৫৯৭ দশমিক ৮৩ মিলিয়ন ডলারে পৌঁছে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ৩৮ দশমিক ১১ শতাংশ, মালয়েশিয়া ১০০ শতাংশের উপরে এবং দক্ষিণ কোরিয়ায় ৩০ শতাংশ।

এর বাইরে অপ্রচলিত বাজারগুলোর মেক্সিকোতে ৫০ শতাংশ, ভারতে ৪৯ শতাংশ এবং ব্রাজিলে ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

ইউরোপের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে

আপডেট সময় ০৩:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২