ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

নিজ দেশে রাজকীয় অভ্যর্থনায় ভাসলেন মরক্কোর ফুটবলাররা

মরক্কোর ফুটবলারদের রাজকীয় অভ্যর্থনায় ভাসালেন নিজ দেশের সরকার ও জনগণ। কাতার বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি মরক্কো, হননি রানারআপও। তবে মরক্কোর ফুটবলাররা এবার যা করে দেখিয়েছেন, সেটি তাদের দেশের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে কোনো অংশে কম নয়। এবারই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে মরক্কো। সেখানেই থামেনি স্বপ্নযাত্রা। অ্যাটলাস লায়ন্সরা প্রথম আফ্রিকান দেশ হিসেবে নাম লেখায় সেমিফাইনালেও।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের গ্রুপপর্বে সেই সময় র্যাংকিংয়ে দ্বিতীয়তে থাকা দল বেলজিয়ামকে হারায় মরক্কো। শেষ ষোলোতে টাইব্রেকারে হারায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর শিকার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সেমিতেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে নাড়িয়ে দিয়েছিল দলটি। যদিও শেষ পর্যন্ত হারাতে পারেনি। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে লড়াই করে চতুর্থ হয় অ্যাটলাস লায়ন্সরা। এটিই বিশ্বকাপে তাদের ইতিহাসসেরা সাফল্য। দেশে ফিরে তাই রাজকীয় সংবর্ধনা পেলেন মরক্কোর ফুটবলাররা।

মঙ্গলবার বিমান থেকে নেমে রাজধানী রাবাতে ছাদখোলা বাস পান আশরাফ হাকিমিরা। আতশবাজি, ব্যানার-ফেস্টুন নিয়ে সেখানে আগেই উপস্থিত ছিলেন সমর্থকরা। তারা উষ্ণ সংবর্ধনায় সিক্ত করেন প্রিয় ফুটবলারদের। উৎসবের রং ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। লাল বাস আর লাল জনসমুদ্রে সৃষ্টি হয় মনে রাখার মতো এক পরিবেশ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব

নিজ দেশে রাজকীয় অভ্যর্থনায় ভাসলেন মরক্কোর ফুটবলাররা

আপডেট সময় ১২:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২