ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করতে বাঁধা নেই বিএনপির

রাজধানীতে গণমিছিল করতে আর কোন বাঁধা নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। রাজধানীর পল্টন থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি পেয়েছে দলটি। তবে গণমিছিলের নামে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ডিএমপির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমকে ডিএমপি কমিশনার বলেন, বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে এসেছিলেন। আমাদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা তাদের পূর্বঘোষিত দলীয় কর্মসূচি গণমিছিল আগামী ৩০ ডিসেম্বর করতে চেয়েছেন। আমরা সার্বিক বিবেচনায় পল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি।

তিনি বলেন, বিএনপির দলীয় গণমিছিল কর্মসূচিতে আমাদের (ডিএমপি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা করছি না। তারা (বিএনপি) আমাদের সুশৃঙ্খল গণমিছিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে বা করা হয় তাহলে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করতে বাঁধা নেই বিএনপির

আপডেট সময় ১১:৪০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২