ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

তথ্যমন্ত্রীর কথা বিএনপি কানে নেয় না : নজরুল ইসলাম খান

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তথ্যমন্ত্রীর কাজই হলো জিয়া পরিবারের সমালোচনা করা। তাই তার কথা বিএনপি কানে নেয় না। তাকে আলাদা কোনো কাজ সরকারের পক্ষ থেকে তাকে দেওয়া হয়নি।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতে ২৭ দফা দাবি প্রস্তাবের কর্মশালা শুরুর পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। সেজন্য সেখানে ব্যর্থতা বা সফলতার কিছু নেই। বরং এ সরকার যে ভোট চুরি করে হয়েছে তা স্পষ্ট।

২৭ দফা দাবির প্রস্তাবে তিনি আরও বলেন, আমরা রাষ্ট্রকাঠামো মেরামত করার জন্য ২৭ দফা দাবি তৈরি করেছি। এতে সবার গ্রহণযোগ্যতা পাওয়া গেছে। আমরা ক্ষমতায় এলে এ দফাগুলো নিয়ে রাষ্ট্র সংস্কার করব আর আমরা বাদে আলাদা কারও কাছে ক্ষমতা গেলে এ দফাগুলো আমরা তুলে দেব তাদের কাছে। আর বিএনপির পদত্যাগ করা আসনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় উকিল আব্দুস সাত্তার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন নিয়েছেন। আমরা দল থেকে তাকে বহিষ্কার করেছি। প্রত্যেকটি দলে এমন মানুষ পাওয়া যায় এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এ সরকার সবসময় ভয়ের মধ্যে থাকে। মহাসচিবকে জামিন দেওয়া হয়েছে আবার আলাদা কোনো মামলায় তাকে আটক করতেও পারে।

এ সময় দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলু, জেলা সভাপতি তৈমুর রহমান, সাবেক সাংসদ জাহিদুর রহমান-সহ জেলা উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

তথ্যমন্ত্রীর কথা বিএনপি কানে নেয় না : নজরুল ইসলাম খান

আপডেট সময় ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩