ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

মেসিকে রোনালদোর থেকেও বেশি মূল্য দিয়ে কিনতে প্রস্তুত সৌদি ক্লাব

এবার সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নাম। সৌদি লিগের আরেক দল আল-ইতিহাদও মরিয়া মেসিকে পেতে। দুই দলই প্রস্তুত মহাতারকাকে নিজে ক্লাবে স্বাগত জানাতে। এর জন্য তারা রাজি আছে ৩৫০ মিলিয়ন ইউরো দিতে। যা কি না রোনালদোকে দেওয়া আল-নাসেরের চেয়ে বেশি। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।

ক্লাব দুটি মরিয়া হলেও নানান অনিয়মের ফলে ফিফা তাদের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। যে কারণে আগামী গ্রীষ্মের আগে দলবদলে অংশ নিতে পারবে না তারা। তবুও দমে যায়নি দল দুটি। তারা এই ব্যাপারে সৌদি সরকারের সাহায্য কামনা করছে।

ক্রিস্টিয়ানো রোনালদোকে কেনার পর এক লাফে বৃদ্ধি পেয়েছে সৌদি ফুটবলের বাজার। সৌদি সরকারও চায় ফুটবলে এগিয়ে যাক দেশটি। বিশ্বব্যাপী সৌদি ফুটবলের প্রচার ও প্রসারের জন্য রোনালদোর পর মেসিকেও আনতে চাচ্ছে তারা। যদিও চাইলেই সব সম্ভব হয় না।

এদিকে পিএসজির জার্সিতে মাঠে ফিরেছেন মেসি। ফরাসি ক্লাবটি চায় যেকোনো সময় মেসির সঙ্গে চুক্তি নবায়ন করে ফেলতে। ইউরোপের প্রথম সারির ক্লাবে খেলা চালিয়ে যেতে চান মেসি নিজেও। ফলে এর আগে একবার আল-হিলাল কথা চালালে কর্ণপাত করেননি আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।

কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে, পুরো সৌদি আরব মিলে মেসিকে চায়। কতদিন এভাবে উপেক্ষা করে থাকতে পারেন এই মহানায়ক সেটাই এখন দেখার বিষয়। কারণ, সৌদি আরব যে কোনো অংকের টাকা দিতে প্রস্তুত!

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব

মেসিকে রোনালদোর থেকেও বেশি মূল্য দিয়ে কিনতে প্রস্তুত সৌদি ক্লাব

আপডেট সময় ০৩:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩