ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ থেকে তুরস্কে উদ্বারকারী দল প্রেরণ

তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে যোগ দিতে বাংলাদেশ থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্য থাকবেন।

ফায়ার সার্ভিস জানায়, প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনার আলোকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ পাঠানো সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে পাঠানোর জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

শাহজাহান শিকদার বলেন, ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কাজে যোগ দিতে দেশেটির পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনার আলোকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে পাঠানো হচ্ছে একটি সম্মিলিত সাহায্যকারী দল। এতে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল যাচ্ছে।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি। আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধারকাজ পরিচালনার জন্য এটি ফায়ার সার্ভিসের প্রথম বিদেশযাত্রা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

বাংলাদেশ থেকে তুরস্কে উদ্বারকারী দল প্রেরণ

আপডেট সময় ০৭:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩