ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

নাইজেরিয়ায় সামরিক শাসন অবসানের পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ যদিও আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কিন্তু লাখ লাখ মানুষ তাদের ভোট দেবার জন্য এখনও লম্বা লাইনে অপেক্ষা করছে।নাইজেরিয়ায় প্রেসিডেন্ট ও সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন ৮ কোটি ৭০ লাখ মানুষ নিরাপত্তা আশঙ্কা এবং ব্যবস্থাপনার সমস্যাকে এই বিলম্বের জন্য দায়ী করা হচ্ছে।অপরাধী চক্রগুলো কিছু ভোটদান কেন্দ্রের ওপর হামলা চালিয়ে ভোট দেবার মেশিন নিয়ে পালিয়ে গেছে নাইজেরিয়ার এই নির্বাচন আফ্রিকার দেশগুলোর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে ভোট দেবার যোগ্য মানুষের সংখ্যা ৮ কোটি ৭০ লাখ।দেশটিতে ১৯৮৯ সালে সামরিক শাসনের অবসান ঘটার পর থেকে রাজনীতির অঙ্গনে প্রাধান্য পেয়ে আসছে মূলত দুটি দল- ক্ষমতাসীন এপিসি এবং পিডিপি।কিন্তু এবারের নির্বাচনে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির উত্তরসূরী হিসাবে তৃতীয় আরেকটি দলের প্রার্থীর দিক থেকে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই প্রার্থী হলেন লেবার পার্টির পিটার ওবি, যাকে সমর্থন করছে বহু তরুণ ভোটার।আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের সময় শেষ হয়ে গেলেও লাখ লাখ মানুষ তাদের ভোট দেবার জন্য লম্বা লাইনে অপেক্ষা করছেকিছু কিছু ভোটার বিবিসির কাছে অভিযোগ করেছেন তাদের ভোটদান কেন্দ্রগুলো নির্বাচন শেষ হবার দুঘণ্টা আগে পর্যন্তও খোলা হয়নি।কোন কোন এলাকায় ভোট দেবার মেশিন কাজ না করার অভিযোগ এসেছে। এসব এলাকায় ভোটারদের ফিরে যেতে এবং পরে আবার আসতে বলা হয়েছে।এক সংবাদ সম্মেলনে নির্বাচন প্রধান মাহমুদ ইয়াকুবু নির্বাচনে বিলম্বের জন্য দুঃখপ্রকাশ করেছেন। তবে বলেছেন যারা দুপুর দেড়টার মধ্যে লাইনে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেককে ভোট দেবার অনুমতি দেয়া হবে। এমনকি ভোটদান কেন্দ্র বন্ধ করে দেবার সরকারি সময় পার হয়ে গেলেও।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট সময় ০৭:৩৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩