ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

১০ দফা দাবি বাস্তবায়ন করতে বিএনপির তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে-নাছির উদ্দীন চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দিরাই শাল্লার সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। এই দাবি বাস্তবায়ন করতে বিএনপির তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। দেশের মানুষ আজ ভাল নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম আজ ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। প্রতিবাদ করতে গেলেই গুমখুন, জেল জুলুমের স্বীকার হতে হয়। বিদ্যুতের, গ্যাসের দাম সরকার বারবার বৃদ্ধি করে ব্যবসা বানিজ্য শিল্প কারখানা কে ধ্বংস করে দিচ্ছে। মানুষ বেকার হয়ে পড়ছে। ১৪ বছর ধরে এই অবৈধ ভোটারবিহীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত। দেশে গনতন্ত্র আজ নির্বাসিত। বিএনপির চেয়ারপার্সন তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা ও সাজানো মামলায় আজ গৃহবন্দী। তাঁর উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই অবৈধ ভোটারবিহীন সরকারকে বিদায় করতে ১০ দফা দাবি আদায়ের আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। এই সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এদেশের জনগণ গনতন্ত্র ও ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে। তাই সকল ভেদাভেদ ভুলে ১০ দফা দাবি আদায়ের আন্দোলন গড়ে তুলতে হবে।

১১মার্চ (শনিবার) বিকেলে উপজেলার জগদল ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

জগদল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় জগদল বাজারে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির উপদেষ্টা শাহ মুহাম্মদ আলীরব, কবির মিয়া, নাজির উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

১০ দফা দাবি বাস্তবায়ন করতে বিএনপির তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে-নাছির উদ্দীন চৌধুরী

আপডেট সময় ০৯:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩