ঢাকার মালিবাগ রেলগেটে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে।সংঘর্ষের জেরে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।রেলওয়ে থানার ডিউটি অফিসার সাব ইনস্পেক্টর মোকলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, “রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।”বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) খায়রুল কবির বলেন, “রাত ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি এসি বাসকে ধাক্কা দেয়।”তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।তিনজনের মৃত্যুর বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।নিহত তিনজন হলেন- রেলওয়ের কর্মচারী মো. আজিজুল হক (৩০), বাসযাত্রী আসাদুজ্জামান (৩০) এবং মিটুন কান্তি দে (২৫)।নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী রেলওয়ের কর্মচারী আনোয়ার ঢাকা ট্রিবিউনকে বলেন, “রাতে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে খালি ট্রেনটি তেলের জন্য মেঘনা ডিপোতে যাচ্ছিল। রাস্তা অতিক্রম করার সময় বাসকে সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু বাসটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে ট্রেনে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে আজিজ ভাইয়ের উপর পড়ে। তখন তাকে নিয়ে আমরা হাসপাতালে চলে আসি।”ওই ক্রসিংয়ে ট্রেন চলাচলের জন্য আলাদা নিরাপত্তা বার নেই। সাধারণত ট্রেন যাওয়ার সময় কর্মচারীরা সংকেত দিয়ে গাড়ি থামান বলে জানান তিনি।
ঢাকা
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক : - আপডেট সময় ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- ৬৮৯ বার পড়া হয়েছে
ট্যাগস












