সারা বিশ্বে যতগুলো গণহত্যা সংঘঠিত হয়েছে, এরমধ্যে সবচেয়ে নৃশংস ঘটনাটি বাংলাদেশেই ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘যেখানে ছয় ঘণ্টায় কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল।’রবিবার (২৬ মার্চ) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, সেদিন (১৯৭১ সালের ২৫ মার্চ) রাতেই ১২টা এক মিনিটে বঙ্গবন্ধু সেই ঘোষণাটি আসলো, যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি। মার্চ মাসের প্রতিটা দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ গণহত্যা দিবস। সারা বিশ্বের কাছে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’এসময় ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা খুন করেছিল, তাদেরও আমরা বিচারের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনও পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও অচিরেই ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে। ফিরিয়ে এনে তাদেরও ফাঁসির রায় কার্যকর করা হবে।’
ঢাকা
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বের সবচেয়ে নৃশংস গণহত্যা বাংলাদেশেই ঘটেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক : - আপডেট সময় ১১:১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- ৬৮৬ বার পড়া হয়েছে
ট্যাগস












