ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

লাইভে এসে আত্মহত্যার হুমকি দেওয়া ছাত্রলীগ নেতাকে শোকজ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দেওয়ায় এক ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ওই নেতা হচ্ছেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন। শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বরিশাল জেলা ছাত্রলীগ।বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১১টায় সুজন ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে লাইভ করে আত্মহত্যার হুমকি দেন। এ সময় বিভিন্ন ধরনের অনৈতিক ও কুরুচিপূর্ণ কথা বলেন। যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি। এমন কর্মকাণ্ডের কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন ওই দুই নেতা। এ জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা তিন দিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।এই বিষয়ে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন দাবি করেন, ছোট ভাই ও বন্ধুদের সঙ্গে অভিমান করে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। এ জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

লাইভে এসে আত্মহত্যার হুমকি দেওয়া ছাত্রলীগ নেতাকে শোকজ

আপডেট সময় ০৯:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩