ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

সমালোচনা সত্ত্বেও সালমানের ছবির ৪০ কোটি মুনাফা!

বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। রোজার ঈদ উপলক্ষে গত ২১ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। কিন্তু দর্শক-সমালোচকের মন জয় করতে পারেনি। অধিকাংশ সমালোচকের কাছ থেকেই বাজে প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি।

এ কারণে আশঙ্কা ছিল, দুই বছর পর সাল্লুর কামব্যাক ফিল্ম বক্স অফিসে সুবিধা করতে পারবে না। কিন্তু তারকাখ্যাতির সুবাদে ঝুঁকি উতরে গেছেন সালমান। শুধু তাই নয়, ভালো অংকের মুনাফাও করেছেন অভিনেতা। জানা গেলো, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি মোট ৪০ কোটি ২৪ লাখ রুপি মুনাফা করেছে।

এই ছবি নির্মিত হয়েছে ১২৫ কোটি রুপিতে। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রচার-প্রচারণার খরচও। এছাড়া ৭ কোটি ৩৭ লাখ রুপি অতিরিক্ত গেছে পরিবেশকদের কমিশনে। সবমিলিয়ে ছবির ব্যয় দাঁড়ায় ১৩২ কোটি ৫ লাখ রুপিতে।

মুক্তির পর ‘কিসি কা ভাই কিসি কি জান’ নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল বটে। তবে সালমান খানের ভক্তরা ঠিকই হলে ছুটে গেছে। ফলে ছবিটি বেশ ভালোই আয় করেছে। ভারত ও বৈশ্বিক ডিস্ট্রিবিউটর শেয়ার এসেছে যথাক্রমে ৪৯ কোটি ৭৩ লাখ রুপি ও ২২ কোটি ৮৮ লাখ রুপি। এর বাইরে ছবিটির মিউজিক, স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বিক্রি থেকে আয় হয়েছে ১০০ কোটি রুপি। সবমিলিয়ে এর আয় ১৭২ কোটি ৬১ লাখ রুপি।

সিনেমার পোস্টারে সালমান খান ও পূজা হেগড়ে

সিনেমার পোস্টারে সালমান খান ও পূজা হেগড়েছবির ব্যয়ের মধ্যে অবশ্য সালমান খানের পারিশ্রমিক যুক্ত করা হয়নি। কেননা এটি তার নিজের প্রতিষ্ঠান থেকেই বানানো হয়েছে। সাধারণত সালমান ১০০ কোটির কম-বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন।

উল্লেখ্য, অ্যাকশন-কমেডি ধাঁচের এই সিনেমা পরিচালনা করেছেন ফরহাদ সামজি। এতে সালমান খানের সঙ্গে আছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ, জগপতি বাবু, রাঘব জুয়াল প্রমুখ।

সূত্র: বলিউড হাঙ্গামা

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

সমালোচনা সত্ত্বেও সালমানের ছবির ৪০ কোটি মুনাফা!

আপডেট সময় ০৪:০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩