ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৬ রানের দুর্দান্ত জয়

বৃষ্টিবিঘ্নিত ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৯ ওভারে ৬০ রান করতে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত হতো পাকিস্তান নারী দলের। কিন্তু টাইগ্রেসদের চেপে ধরা বোলিংয়ে সেই সুযোগটা হলো না পাকিস্তানের।

৯ ওভার ব্যাটিং করে ৫৩ রান তুলতেই থেমে যেতে হয়েছে পাক নারীদের। আর তাতেই ৬ রানের জয় দিয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে লতা মণ্ডল-মুর্শিদা খাতুনদের।

বুধবার (২১ জুন) ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা।

মং ককের মিশন রোড স্টেডিয়ামে দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি। আর সে কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভারে। বৃষ্টিস্নাত দিনে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা।

১৬ রান তুলতেই ইনিংসের চতুর্থ ওভারের ভেতর তাদের পতন ঘটে ছয়টি উইকেটের। তবে উইকেটের একপ্রান্ত আগলে ধরে রাখা নাহিদা আকতার ও রাবেয়া খানের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপর্যয় সামলে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৬ বলে ২১ করে লতা সাজঘরে ফিরলেও ৭ উইকেট হারানো বাংলাদেশ পাকিস্তানের সামনে ৫৯ রানের পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও টাইগ্রেসদের টুটি চেপে ধরা বোলিংয়ে বেশিদূর যাওয়া সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে। তাদের থেমে যেতে হয় ৪ উইকেটে ৫৩ রান তুলেই। আর তাতেই বাংলাদেশ পায় ৬ রানের দুর্দান্ত এক জয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৬ রানের দুর্দান্ত জয়

আপডেট সময় ০৬:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩