ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল Logo তরুণ দুই আলেমের যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ দ্বীন বিজয়ের প্রত্যয়ে আনুষ্ঠানিক ফরম পূরণ

বিএনপির সিলেট বিভাগীয় সম্মেলন ১৯ নভেম্বর

 এইচএসসি ও সমমান পরীক্ষার দিক চিন্তা করে সিলেট বিভাগীয় সম্মেলন ২০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপি।

আজ রোববার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০ নভেম্বর সমাবেশ হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের অসুবিধা হবে ভেবে তারিখ পরিবর্তন করে ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠেই সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়েছে। তবে এখনো অনুমতি পাওয়া যায়নি।

মুক্তাদির আরও বলেন, দেশের অন্যান্য বিভাগের মতো সব বাধা উপেক্ষা করে সিলেটের বিভাগীয় সমাবেশে সাড়ে ৪ লাখের বেশি মানুষ উপস্থিত হবে বলে আমরা আশা করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকিসহ অনেকে।

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির সিলেট বিভাগীয় সম্মেলন ১৯ নভেম্বর

আপডেট সময় ০৩:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২