ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

অনুমতি ছাড়াই আজ বায়তুল মোকাররমে সমাবেশ করবে জামায়াত

ডিএমপ ‘র  অনুমতি ছাড়াই আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ মঙ্গলবার (১ আগস্ট) সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই অনুযায়ী ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়াই মঙ্গলবার দুপুর ২টায় এ সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেফতার সব নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশ করার ঘোষণা দেয় তারা।

সমাবেশের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে আবেদন করেছে দলটি। সংবাদ সম্মেলন করে জামায়াত জানিয়েছে, সমাবেশের জন্য তারা প্রশাসনকে অবহিত করেছেন। কিন্তু অনুমতির কোনো বিষয় নেই এটাও জানিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, মঙ্গলবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

জামায়াতকে সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ২৪ জুলাই দলটি সংবাদ সম্মেলন করে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচির একটি মঙ্গলবার ঢাকায় সমাবেশ। ২৪ জুলাই কর্মসূচির বিষয়ে আইজিপিকে লিখিতভাবে জানায় দলটি। পরের দিন সকালে ই-মেইলে এবং বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারকে এ বিষয়ে চিঠি দিয়ে আসে। কিন্তু ডিএমপি অনুমতি ছাড়াই ঘোষণা অনুযায়ী সমাবেশ করতে চায় জামায়াত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

অনুমতি ছাড়াই আজ বায়তুল মোকাররমে সমাবেশ করবে জামায়াত

আপডেট সময় ১২:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩