ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল Logo তরুণ দুই আলেমের যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ দ্বীন বিজয়ের প্রত্যয়ে আনুষ্ঠানিক ফরম পূরণ

ছিটকে গেলেন লিটন, এশিয়া কাপের দলে এনামুল

বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন লিটন দাস। যে কারণে দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে যেতে পারেননি। তাই এ তারকা এ টুর্নামেন্টে শুরুর ম্যাচে না খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে বুধবার সকালে জানা গেল আরও বড় দুঃসংবাদ। এশিয়া কাপেই খেলতে পারছেন না লিটন। বিসিবি আজ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভাইরাল জ্বর থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপে খেলা হচ্ছে না তার। লিটনের বদলি হিসেবে এনামুল হককে দলে ডাকা হয়েছে। আজ দলের সঙ্গে যোগ দেবেন এনামুল।

কেন বিজয়কে ডাকা হল? এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও এনামুলের প্রিমিয়ার লিগ ফর্মকে গুরুত্ব দেওয়ার কথা বলেন, ‘সে (এনামুল) ঘরোয়ায় রান করেছে এবং বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন টপ অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল যে কিপিংও করতে পারে, এনামুলকে তাই সুযোগ দেওয়া হয়েছে।’

এখন পর্যন্ত বিজয় খেলেছেন ৪৪ ওয়ানডে ম্যাচ। এরমধ্যে  ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১২৫৪। ওয়ানডে ক্রিকেটে ৩টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি এনামুলের। তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের তিন ম্যাচে ১৪, ১১ ও ৮ রান করায় বাদ পড়েন এনামুল। এরপর অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৮৩৪ রান করেন, গড় ৫৯.৫৭, স্ট্রাইক রেট ৯৭.৩১। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি এসেছে এনামুলের ব্যাট থেকে।

বাংলাদেশ দল আজ শুরু হতে যাওয়া এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাকিবদের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে হবে সে ম্যাচটি

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ছিটকে গেলেন লিটন, এশিয়া কাপের দলে এনামুল

আপডেট সময় ০৩:০০:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩