ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

পঁচিশের আগে বিয়ে করলেই মিলবে নগদ অর্থ পুরষ্কার

চীনে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যেতে থাকায় শিশু জন্মদানে উৎসাহিত করতে নানা ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে। দেয়া হচ্ছে বিভিন্ন ধরণের প্রণোদনা। সেই প্রণোদনার একটি রূপ হলো এই নগদ অর্থ পুরস্কার। বয়স ২৫ হওয়ার আগেই বিয়ে করলে চীনা তরুণীদের নগদ অর্থ পুরস্কার দেবে দেশটির পূর্বাঞ্চলের একটি কাউন্টি। চীনের ঝেজিয়াং প্রদেশের চ্যাঙশান কাউন্টি এই সিদ্ধান্ত নিয়েছে।

চ্যাঙশান কাউন্টির নিজস্ব উইচ্যাট অ্যাকাউন্টে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই পুরস্কার মূলত যথাসময়ে বিয়ে এবং দ্রুত সন্তান গ্রহণ করাকে উৎসাহিত করতে এই পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের এরই মধ্যে সন্তান রয়েছে তাদের জন্যও প্রণোদনা দেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘চ্যাঙশান কাউন্টির যেসব তরুণী ২৫ বছর হওয়ার আগেই বিয়ে করবেন তাদের চীনা মুদ্রায় ১০০০ ইউয়ান নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। চ্যাঙশান কাউন্টি অফিস এরই মধ্যে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। চ্যাঙশান কাউন্টির নিজস্ব উইচ্যাট অ্যাকাউন্টে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’

চীনের আইন অনুসারে ছেলেরা ২২ এবং নারীদের ক্ষেত্র ২০ বছর হলেই বিয়ে করতে পারবেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, দেশটিতে বিয়ের প্রবণতা ক্রমেই কমছে। যার ফলে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না।

চীন সরকারের দেওয়া তথ্যানুসারে, দেশটিতে ১৯৮৬ সালের পর সবচেয়ে কম বিয়ে হয়েছে ২০২২ সালের। সে বছর চীনে মাত্র ৬৮ লাখ বিয়ে হয়েছে। যা আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনা ৮ লাখ কম। বিয়ে কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হারের ওপরও। ২০২২ সালে দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে কম, ১ দশমিক ০৯ শতাংশ।

বিগত ৬০ বছরের ইতিহাসে এই প্রথম চীনের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে বয়স্ক লোকজনের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এ অবস্থায় দেশটির তরুণ সমাজকে বেশি বেশি সন্তান জন্মদানে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে দেশটিতে বিয়ে, পরিবার পরিচালনা এবং সন্তান লালন-পালনে খরচ অনেক বেশি হওয়ায় তরুণদের মধ্যে বিয়ের প্রতি অনাগ্রহ বাড়ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

পঁচিশের আগে বিয়ে করলেই মিলবে নগদ অর্থ পুরষ্কার

আপডেট সময় ০৩:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩