ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন নাজমুল হোসেন শান্ত

এশিয়া কাপ-২০২৩ অভিযানে একের পর এক বাধা আসছে বাংলাদেশ দলের ওপর। এবারে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে হঠাৎ যাত্রা থেমে গেল টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তর। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে আলোচনায় ছিলেন তরুণ এই ব্যাটার। দুঃখজনকভাবে টুর্নামেন্টে থাকতে পারবেন না তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে শান্ত তার দক্ষতার পরিচয় দিয়েছিলেন দুর্দান্তভাবে ৮৯ রান সংগ্রহ করে।
দ্বিতীয় ম্যাচে আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যদিয়ে তিনি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি অর্জন করেন।
শান্ত তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে ভাঙ্গা হৃদয়ের একটি ইমোজি দিয়ে লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশীর ব্যথায় ভুগছি এবং এই টুর্নামেন্টে আর খেলব না। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভ কামনা। শিগগিরই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজেদুল ইসলাম খান এ বিষয়ে বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় শান্ত হ্যামস্ট্রিং ব্যথা অনুভব করেছিলেন এবং ফিল্ডিং করতে পারেননি। তার পেশি ছিঁড়ে যাওয়া নিশ্চিত করতে আমারা একটি এমআরআই স্ক্যান করেছিলাম।’
তিনি আরও বলেন, শান্তর সুস্থতা নিশ্চিত করতে তাকে এশিয়া কাপ থেকে প্রত্যাহার করা হয়েছে এবং পুনর্বাসন শুরু করতে ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, আরেক টপ-অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক লিটন দাস লাহোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এর আগে জ্বরের কারণে তিনি স্কোয়াডে যোগ দিতে পারেননি। কিন্তু তিনি এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন নাজমুল হোসেন শান্ত

আপডেট সময় ১১:০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩