ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

চোটের কারণে শ্রীলঙ্কার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক দাসুন শানাকা। বদলি হিসেবে পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নেকে টানা হলেও পরের ম্যাচগুলোর জন্য নতুন নেতৃত্ব ঠিক করতে হল লঙ্কানদের। দায়িত্ব বর্তেছে কুশল মেন্ডিসের কাঁধে।

শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, বিশ্বকাপের বাকি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কুশল মেন্ডিস। এবারের আসরে শুরু থেকেই দারুণ ছন্দে আছেন ২৮ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটার।

সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৪২ বলে ৭৬ রান আসে কুশলের ব্যাটে। দ্বিতীয়টিতে পাকিস্তানের বিপক্ষে করেন ৭৭ বলে ১২২ রান। দুই ম্যাচের গড় ৯৯, আর স্ট্রাইকরেট ১৬৬.৩৮। বিশ্বকাপের আগে একই ফরম্যাটে হওয়া এশিয়া কাপেও দলের সর্বোচ্চ রান ছিল তার। ৬ ম্যাচে ৩ ফিফটিতে করেছিলেন ২৭০ রান।

ওয়ানডেতে ১১৪ ম্যাচ খেলে ৩,৪১৩ রান করেছেন কুশল। ৩৩.৪৬ গড়ে ২৬টি হাফ-সেঞ্চুরি, ৩টি সেঞ্চুরি করেছেন। আর ব্যক্তিগত সর্বোচ্চ ১২২ রানের ইনিংস নামের পাশে ডানহাতি ব্যাটারের ঝুলিতে।

সোমবার লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে নামবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে ম্যাচটি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

আপডেট সময় ০২:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩