ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল Logo তরুণ দুই আলেমের যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ দ্বীন বিজয়ের প্রত্যয়ে আনুষ্ঠানিক ফরম পূরণ

সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না-সুজন

স্পোর্টস ডেস্কঃ

সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে বাড়ছে ধোঁয়াশা। শঙ্কা আছে, আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে খেলবেন না টাইগার অধিনায়ক।

স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না তবে আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন সাকিব। বাঁ পায়ের ঊরুর সামনের দিকে চোট পান সাকিব। ব্যাট করার সময়েই মূলত মাংসপেশিতে টান পড়েছিল তার। এরপর উপায় না দেখে আক্রমণাত্মক ভঙ্গিতেই ব্যাট চালাতে চেয়েছিলেন দলনেতা। তাতে কিছুটা সফল হলেও ইনিংসটা লম্বা করতে পারেননি।

ব্যথা নিয়ে বোলিং করতে এসে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের বোলিং কোটা পূরণ করেন। ফিল্ডিং করতে গিয়েও নিজের চেনা জায়গা ছেড়ে স্লিপে দাঁড়িয়েছিলেন টাইগার অধিনায়ক।

উল্লেখ্য, বিশ্বকাপের শুরুটা আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে হলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না-সুজন

আপডেট সময় ০৩:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩