ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুরে মারামারির ঘটনায় আহত কিশোরের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামে খেলাকে কেন্দ্র করে মারামারি ঘটনার আহত কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত কিশোর রায়হান মিয়া (১৫) উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শাফিকুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর)  বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পথে অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যার পর তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে একই গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়ার সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্রে করে রায়হান মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে গত ২৭ অক্টোবর গ্রামের রাস্তায় শাওন মিয়া রায়হানকে মারধর করলে গুরুতর আহত হয়। পরে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তাঁকে বাড়িতে নিয়ে আসার পথে অবস্থায় অবনতি ঘটে। সন্ধ্যার পর তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে রায়হান সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ’তে ভর্তি ছিল। বৃহস্পতিবার তাকে বাড়িতে নিয়ে আসার পথে তার অবস্থা খারাপ দেখে তাকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ বলেন, রায়হান আহতের ঘটনায় তার মা রুমি বেগম বাদী হয়ে ৬ জনের নামে গত ৩ নভেম্বর জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আসামীরা পলাতক । তবে আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

জগন্নাথপুরে মারামারির ঘটনায় আহত কিশোরের মৃত্যু

আপডেট সময় ০৭:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪