ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত:

স্টাফ রিপোর্টারঃ (সুনামগঞ্জ)

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর লিখিত পরীক্ষা সুনামগঞ্জ জেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ, মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪ খ্রি.) সকাল ১০টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে এই লিখিত পরীক্ষা শুরু হয় এবং সকাল সাড়ে ১১টায় তা শেষ হয়।

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান মোট ৫৭৫ জন প্রার্থী, যার মধ্যে পুরুষ প্রার্থী ৫২৬ জন এবং নারী প্রার্থী ৪৯ জন। এই প্রার্থীরা জেলা পুলিশ লাইন্সে গত ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হন।

লিখিত পরীক্ষা কার্যক্রম তদারকি করেন টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। এছাড়া নিয়োগ বোর্ডের অন্যান্য ৩ জন সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যরা উপস্থিত থেকে পরীক্ষার সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করেন।

বাংলাদেশ পুলিশের সুনাম রক্ষায় এবং দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে এই পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

সুনামগঞ্জে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত:

আপডেট সময় ০২:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪