ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৬:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৬১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
(সুনামগঞ্জ)

রাষ্ট্র সংষ্কারে আলেমদের অংশগ্রহণ বৃদ্ধি করতে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী ২০ নভেম্বর বুধবার সুনামগঞ্জের বাজারে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের আয়োজনে আয়োজিত গণসমাবেশ সফল করতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(১৮ নভেম্বর) বিকেলে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ 

শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই।

তিনি বলেন, গণসমাবেশকে সফল করতে উপজেলা জমিয়তের একটি প্রস্তুতি কমিটিসহ একাধিক উপকমিটি কাজ করছে। উপজেলা কমিটির মাধ্যমে ৮টি ইউনিয়নে সফর, গণসংযোগ ও মতবিনিময় সভা করে নেতাকর্মীদের গণসমাবেশ সফলের তাগিদ দেওয়া হয়েছে। বিগত ২সপ্তাহের প্রচারণায় পুরো উপজেলার জনশক্তির মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছে। তৃণমুল নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। বাস, ট্রাক রিজার্ভ করে গণসমাবেশে যোগদান করার কাজে ব্যস্ত রয়েছেন। 

উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি৷ গণসমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত থাকবেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আতিকুল হক, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, মাওলানা জুনাইদ আহমদ, যুবনেতা গাজি আবুল কালাম, ছাত্রনেতা হাফিজ আবু সাইদ, মাহমুদুল হাসানসহ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৬:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪