ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

খেলা দেখবে না, কম মূল্যে ফাইনালের টিকিট বিক্রি করছে ভারতীয়রা

সেমিতে ইংল্যান্ডের কাছে বেদম ধোলাই খেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় রুহিত, কোহলিদের দল। এতে করে দেশটির সমর্থকদের মন ভেঙে গেছে। পাকিস্তান-ভারত দু’দলকে সেমিতে দেখে সকলে ধরেই নিয়েছে মেলবোর্নে ফাইনাল খেলবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাই অস্ট্রেলিয়ায় বসবাসকারী অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের জন্য মেলবোর্নের টিকিট কিনে রেখেছিলেন।

কিন্তু সেমিতে ইংল্যান্ডের হাতে বিধ্বস্ত হওয়ার পর হতাশ হয়ে সেই টিকিটই পানির দামে বিক্রি করে দিচ্ছেন তারা।

ভারত ও পাকিস্তানের খেলা হলে এমসিজি পুরোপুরি ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে সেই সম্ভাবনা দেখতে পারছেন না কেউই। ভারতীয়রা যে টিকিট কিনেছেন তা বিক্রি করে দেয়ার আপ্রাণ চেষ্টা করছেন।

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় টিকিট বিক্রির একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ১০ অস্ট্রেলীয় ডলার বা মাত্র ৫০০ ভারতীয় টাকাতেও টিকিট বিক্রি করে দিতে চাইছেন ভারতীয় সমর্থকরা। সঙ্গে দেয়া হচ্ছে বিনামূল্যে বিয়ার দেয়ার প্রতিশ্রুতিও। এমনকি, ক্রেতা চাইলে তার বাড়ির দরজায় গিয়ে টিকিট দিয়ে আসার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে।

বৃহস্পতিবারের ম্যাচের পরেই সমাজমাধ্যমে একটি টিকিট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অ্যাডিলেডের বাইরে চিৎকার করে ডেকে ডেকে ফাইনালের টিকিট বিক্রির চেষ্টা করছেন ভারতীয় সমর্থকরা।

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

খেলা দেখবে না, কম মূল্যে ফাইনালের টিকিট বিক্রি করছে ভারতীয়রা

আপডেট সময় ০২:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২