ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

স্লোগানে স্লোগানে মুখরিত সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ

সিলেটে ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকলেও সিলেটে অনুষ্ঠিতব্য বিএনপি বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়েছেন সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার জনতা। তাদের উপস্থিতিতে সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে সমাবেশস্থল ও আশপাশের এলাকা। সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন সমাবেশে আশা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা ভোগান্তি করে সমাবেশে এলেও তাদের চোখেমুখে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। তারা হাসিমুখে ‘বিএনপি, বিএনপি, খালেদা, খালেদা, জিয়া, জিয়া’ স্লোগান দিতে দেখা গেছে। তাদের স্লোগানে উত্তাল আলিয়া মাদ্রাসা মাঠ ও আশ পাশের এলাকা।

সিলেট বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। তাদের কণ্ঠে সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা দিয়েছে। সময় যতো যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।

প্রসঙ্গত, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি।  ইতিমধ্যে কয়েকটি বিভাগ ও ফরিদপুর জেলায় গণসমাবেশ করেছে দলটি। তারই ন্যায় সিলেটেও আগামী শনিবার (১৯ নভেম্বর) গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে সফলকে করার লক্ষ্যে স্থানীয় নেতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে সমাবেশস্থল সম্পূর্ণ প্রস্তুত। আগামীকালকের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর।

সমাবেশে আসা  নেতাকর্মীরা জানান, সিলেট বিভাগজুড়ে পরিবহন ধর্মঘটের কারণে নেতাকর্মীদের বেশিরভাগই চলে এসেছেন দুদিন আগে।

জনস্বার্থে নিউজ 24 ডটকম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

স্লোগানে স্লোগানে মুখরিত সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ

আপডেট সময় ০৭:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২