ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ছাত্র জনতার উপর গুলিবর্ষণ সুনামগঞ্জ পৌর মেয়রসহ ৫ আওয়ামীলীগ নেতা কারাগারে

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১২:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৬৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

৪ আগষ্ট ছাত্র জনতার উপর হামলা ও গুলি বর্ষনের ঘটনায় দায়েরকৃত সুনামগঞ্জের আলোচিত দ্রুত বিচার মামলায় ৫ আওয়ামীলীগ নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তারা হলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাদের বকত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুয়েব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল, জেলা ছাত্রলীগ নেতা মশিউর রহমান।
রোববার বেলা ১১টায় সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে এই ৫ আওয়ামীলীগ নেতা স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জনাব নির্জন কুমার মিত্র জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ প্রদান করেন। 
এ সময় আসামী পক্ষে জামিন শুনানিতে অংশ গ্রহণ করেন সিনিয়র আইনজীবী এডভোকেট আফতাব উদ্দিন, এডভোকেট প্রদীপ কুমার রায়, এডভোকেট রবিউল লেইস রুকেস, এডভোকেট নজরুল ইসলাম শেফু, এডভোকেট চাঁন মিয়া, এডভোকেট আব্দুল হামিদ, ড.খায়রুল কবির রুমেন, এডভোকেট শুকুর আলীসহ অর্ধশতাধিক আইনজীবী। অপদিকে বাদীপক্ষে জামিনের বিরোধিতা করেন এডভোকেট মাসুক আলম, এডভোকেট আব্দুল হক, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট মোশাহিদ আলী, এডভোকেট আবুল বাশার প্রমুখ।
প্রসঙ্গত, বিগত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী ক্যাডারদের গুলিতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এঘটনায় সাবেক মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ ৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সাবেক এমপি রঞ্জিত সরকারসহ ৯৯ আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ পুর্বক অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার ৭/২৪ইং মোকদ্দমা দায়ের করা হয়।
এই মামলায় এম এ মান্নান ও মহিবুর রহমান মানিক জামিনে মুক্ত আছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

ছাত্র জনতার উপর গুলিবর্ষণ সুনামগঞ্জ পৌর মেয়রসহ ৫ আওয়ামীলীগ নেতা কারাগারে

আপডেট সময় ১২:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪