ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বেগুনের কেজি ১ টাকা, বাম্পার ফলনে কৃষকের হতাশা

শীতের আগমনীতে কমতে শুরু করেছে সবজির দাম। সারা দেশেই মোটামোটি সবজিতে এখন সয়লাব। অন্যান্য সবজির পাশাপাশি কমেছে বেগুনের দামও। কিন্তু তাই বলে কি এত সস্তা। মাত্র এক টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন তাও ক্রেতা খুজে পাওয়া যাচ্ছে না। এমনই দৃশ্য নজরে  নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরের পাইকারি বাজারে।

রোববার (৪ ডিসেম্বর) সকালের দিকে বাজারে গিয়ে এমই চিত্র দেখা যায়। এছাড়া অন্যান্য শীতের সবজির দামও তুলনামূলকভাবে কমেছে।

পাইকারি বেগুন নিয়ে আসা সৈয়দপুরের বোতলাগাড়ীর শ্বাষকান্দর গ্রামের চাষি আবেদ আলী বাংলানিউজকে জানান, তিনি ক্ষেতের ১০ মণ বেগুন নিয়ে বাজারে এসেছেন। প্রতি মণ বিক্রি করেছেন ৩৯ টাকা দরে। এতে তার তোলার খরচ ও আড়তের খরচও উঠছে না।

উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চাষি জব্বার হোসেন বলেন, একজন শ্রমিক নিলে ৪০০-৫০০ টাকা গুণতে হয়। এই টাকা মজুরি দিয়ে বেগুন ও শীতের সবজি ক্ষেত থেকে তুলে বাজারে এনে যে দাম মিলছে, তাতে কোনো খরচই উঠছে না। এতে করে আমাদের মতো চাষিদের দশা করুণ হয়ে পড়েছে।

সৈয়দপুরের পাইকারি আড়তের আড়তদার আফতাব আলম, রনি হোসেন জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় শীতের সবজির ব্যাপক আবাদ হয়েছে সৈয়দপুর ও তার আশেপাশে। প্রথমে এসবের দাম চড়া থাকলেও এখন মানুষের নাগালের মধ্যে। অনেক কৃষক ক্ষেতেই শীতের সবজি গরু-ছাগলকে খাইয়ে দিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে,  সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম বলেন, কৃষকরা অন্যান্য ফসলে দাম কিছুটা দাম কম পাওয়ায় এবছর বেশি পরিমাণ জমিতে শাক-সবজির চাষ করেছেন। এসব শাক-সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বেগুনের কেজি ১ টাকা, বাম্পার ফলনে কৃষকের হতাশা

আপডেট সময় ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২