ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ 

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৬:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ রবিবার(২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ২০ জন যাত্রীসহ এক চালক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি।  
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস গাগলী-নারাইনপুর পয়েন্টে একটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাই জনগণের তোপের মুখ থেকে বাঁচতে দ্রুত গাড়ি চালাচ্ছিলেন চালক। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা দিরাইগামী গেইটলক সার্ভিসের অপর একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি৷ এসময় উভয় বাসের প্রায় ২০-২২ জন আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরপর ফায়ার সার্ভিস এসে বাসে আটকে থাকা এক ড্রাইভারকে গাড়ি কেটে বের করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে পা আটকে থাকা গুরুতর আহত চালককে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। অন্যান্য আহতদের আমরা পাইনি। স্থানীয়রা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছেন। গাড়িগুলো রাস্তা থেকে সড়ানো হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ 

আপডেট সময় ০৬:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫