ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৬

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100?

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে এক কৃষকের বাড়িতে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৬ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ইফতারের পূর্বে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্জাদ গ্রামে এ হামলার ঘটনাটি ঘটেছে। হামলায় আহত এক নারীকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অন্য আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে সোমবার রাতেই মো.মোশাহিদ আলী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মর্জাদ গ্রামের কৃষক আরজদ আলীর সাথে গরু চুরির বিষয় নিয়ে একই গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেন পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জের ধরে সোমবার ইফতারের পূর্বে দিলোয়ার হোসেনের লোকজন আরজদ আলীর বাড়িতে ঢুকে বাকবিতন্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আরজদ আলী ও তার স্ত্রী ৩ মেয়ে সুবনা বেগম, সোনিয়া বেগম ও রুজিনা বেগম আহত হয়। এর মধ্যে রোজিনা বেগমকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো.মোজাক্কির হোসেন বলেন, খবর পেয়ে কৃষক আরজদ আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রী ও মেয়েদের আহত অবস্থায় দেখেছি। আমার ধারনা পূর্ব বিরোধের জেরে এ হামলা ঘটনা ঘটতে পারে।
থানার উপ-পরিদর্শক আব্দুস ছাত্তার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৬

আপডেট সময় ০৯:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫