ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

দিরাইয়ে জলমহাল থেকে অবৈধভাবে মাছ আহরণ, ৮ জন আটক

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৯:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৬৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ভরারগাঁও গোফরাঘাট জলমহালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ লুটের ঘটনা ঘটেছে। কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি লংকেশ্বর দাস খোকার অভিযোগ, বুধবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে সংঘবদ্ধভাবে প্রায় দুই হাজার লোক জলমহালে প্রবেশ করে অনুমান এক কোটি টাকার মাছ লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী লংকেশ্বর দাস খোকা তার এজাহারে উল্লেখ করেন, কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতি ১৪২৮-১৪৩৩ বাংলা পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী জলমহালের ইজারা গ্রহণ করে এবং নিয়মিত খাজনা, ভ্যাট পরিশোধ করে মাছ সংরক্ষণ ও ব্যবস্থাপনা চালিয়ে আসছিল। গত দুই বছর ধরে জলমহালটিকে মাছের অভয়ারণ্য হিসেবে রাখা হয়েছিল।
কিন্তু বুধবার সকালে দিরাই থানার কল্যাণী গ্রামের ১।জীবন রায় (৪৫), একই থানার চন্দ্রপুর গ্রামের ২। এরশাদ মিয়া (৩২) ও ৩। হুমায়ূন (২০), বাউসী গ্রামের ৪। বাধন বৈষ্ণব (২২), ৫। সমিরন বৈষ্ণব (১৯) ও ৬। মৃদুল বৈষ্ণব (১৯), ভাঙ্গাডহর গ্রামের ৭। পিন্টু তালুকদার (৩২) ও ৮। মৃদুল দাস (২৮), স্বরমঙ্গল গ্রামের ৯। আব্দুল তাহিদ (৪০), একই গ্রামের ১০। রমজান (৪০), ১১। রায়হান (৩৮), ১২। দবির মিয়া (৩৫), ১৩। ছালিক মিয়া (৩৮), ১৪। সম্রাট মিয়া (৫৫), ১৫। সাজিদ মিয়া (২৭), ১৬। হামিদ মিয়া (৪০), ১৭। জিয়াবুর (৪০), ১৮। ফরদি মিয়া (৪৫), ১৯। নাহিদ (২৭), ২০। মোহন মিয়া (৪০), ২১। কায়েছ মিয়া (২২) এবং ঘাগটিয়া গ্রামের ২২। রজত মিয়া (৩৫) – এজাহারনামীয় এই ২২ জনসহ আরও প্রায় দুই হাজার অজ্ঞাত ব্যক্তি জলমহালে প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরতে শুরু করে। জলমহালে থাকা আইড়, বোয়াল, রুই, কাতলা, কার্পু, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ অবৈধভাবে ধরে নিয়ে যায় তারা।
সংবাদ পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ১। জীবন রায়, ২। এরশাদ মিয়া, ৩। হুমায়ূন, ৪। বাধন বৈষ্ণব, ৫। সমরিন বৈষ্ণব, ৬। মৃদুল বৈষ্ণব, ৭। পিন্টু তালুকদার ও ৮। মৃদুল দাসকে গ্রেফতার করে এবং তাদের মাছ ধরার সরঞ্জামসহ থানায় নিয়ে যায়। এ ঘটনায় দিরাই থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশের একাধিক টিম এবং উপজেলা এসি ল্যান্ড অফিসার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন।
এ ঘটনায় দিরাই থানায় দণ্ডবিধি আইনের ১৪৩/৪৪৭/৩৭৯/৩৪ ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় এজাহারনামীয় ২২ জনসহ অজ্ঞাতনামা আরও দুই হাজার ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করে হয়েছে।
জেলার অন্যান্য বিল থেকে যারা অবৈধভাবে মাছ আহরণের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

দিরাইয়ে জলমহাল থেকে অবৈধভাবে মাছ আহরণ, ৮ জন আটক

আপডেট সময় ০৯:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫