ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ বিজিবি

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য পাচারের সময় বিজিবির অভিযানে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রী পিছ জব্দ করেছে বিজিবি।
৭ মার্চ শুক্রবার সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন এসব পণ্য আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা
করে মালিকবিহীন ০১টি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকাসহ ভারতীয় শার্ট পিছ-২৭১৮টি, প্যান্ট পিছ-৪২১৬ মিটার, শাড়ী-৯০ পিস, থ্রী পিছ-২৩ পিস, থান কাপড়-১৯১০.১১ মিটার এবং সোফার কাপড়-৩০০.৭৫ মিটার আটক করে।
যার আনুমানিক বাজার মূল্য ১,৫৪,৩২,৮৭১/- (এক কোটি চুয়ান্ন লক্ষ বত্রিশ হাজার আটশত একাত্তর) টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরমা নদীতে অভিযান চালিয়ে ভারতীয় শার্ট পিছ, প্যান্ট পিছ, শাড়ী, থ্রী-পিছ, থান কাপড়সহ দেড় কোটি টাকার উপরে অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
আটককৃত মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ বিজিবি

আপডেট সময় ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫