ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

জলমহালে অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধে প্রশাসনের সফল অভিযান

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০১:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রাম ও আনোয়ারপুরের মধ্যবর্তী স্থানে অবস্থিত ফাইন্দা বিল জলমহালে অবৈধভাবে মাছ ধরার প্রচেষ্টাকালে প্রশাসন সফল অভিযান চালিয়েছে। শনিবার (৮ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই বিলটিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬ থেকে ৭ হাজার লোক মাছ ধরার উদ্দেশ্যে পলো, বেড় জাল, কোচা, বড় হাতর, উড়াল জাল ও ঝাপ জালসহ জলমহালের পাড়ে জড়ো হতে থাকে।
সংবাদ পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জে (ওসি) নেতৃত্বে পুলিশ টিম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) যৌথ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত জনতাকে বুঝিয়ে শান্তিপূর্ণভাবে ফেরত পাঠান। সকাল সাড়ে ৮টার দিকে উপস্থিত জনতা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় মাছ ধরার চেষ্টা সম্পূর্ণভাবে প্রতিহত করা হয় এবং জলমহালের সম্পদ রক্ষা করা সম্ভব হয়।
ফাইন্দা বিলটি ঘাইকটা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রভু লাল দাসের ইজারাকৃত জলমহাল। তিনি ১৪৩১ বাংলা সনে জলমহালটি ৬ (ছয়) বছরের জন্য ইজারা গ্রহণ করেন। জলমহালটির মোট আয়তন ১৯২ একর এবং সেখানে প্রতি বছর প্রায় ৩৫-৪০ লক্ষ টাকার মাছ আহরণ করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

জলমহালে অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধে প্রশাসনের সফল অভিযান

আপডেট সময় ০১:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫