ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৭:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। আজ সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ শোনেন।
সভায় সাংবাদিকরা সুনামগঞ্জের জলমহাল, বালুমহাল, সীমান্তে চোরাচালান, সংঘাতপ্রবণ এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধারের অভিযান, অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং নদীপথে চাঁদা আদায়সহ বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে পুলিশ সুপার বলেন, দিরাই ও শাল্লা এলাকায় দেশীয় অস্ত্র ব্যবহারকারীসহ আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের যেভাবেই হোক দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের গ্রেফতার করা হবে। তিনি সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন, ভালো কাজের প্রশংসা না করলেও সমালোচনা করুন, এতে কাজের ভুল-ত্রুটি শোধরানোর সুযোগ হবে।
ট্রাফিক ব্যবস্থার বিষয়ে তিনি জানান, এটি সহনীয় পর্যায়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়া মাদকবিরোধী কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সহায়তা করলে সুনামগঞ্জে আপনাদের সঙ্গে থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে একটি ভালো পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, সুনামগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন)সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫