ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

জামালগঞ্জে মিনি নাইট ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ৫

  • মহি উদ্দিন আরিফ
  • আপডেট সময় ১১:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে মিনি নাইট ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাটি লালপুর ও কালাগুজা গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় ২০-২৫ দিন আগে মিনি নাইট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার রাতে ভাটি লালপুর ও ফেনারবাঁক গ্রামের মধ্যে খেলা হওয়ার কথা ছিল।
বুধবার রাতে খেলার আগে ভাটি লালপুর গ্রামের খেলোয়াড় মাসুম ও তার কয়েকজন সঙ্গী মাঠে যান। সেখানে খেলা পরিচালনা কমিটির সদস্য ও কালাগুজা গ্রামের বাসিন্দা তানভীর জানান, ওই রাতে খেলা হবে না। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
প্রথম দফার সংঘর্ষে ভাটি লালপুর গ্রামের মাসুম, সানি ও শিপন আহত হন। পরে খবর পেয়ে ভাটি লালপুর গ্রামের প্রায় ২০-২৫ জন কালাগুজা গ্রামে গেলে, উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষ বাঁধে। এতে কালাগুজা গ্রামের আশরাফুল আলম ও রাসেল মিয়া আহত হন।
সংঘর্ষ চলাকালে কালাগুজা গ্রামের মসজিদের মাইকে ডাকাত হানার ঘোষণা দেওয়া হলে গ্রামবাসী সতর্ক ও নিস্তব্ধ হয়ে যায়।
ঘটনার পর ভাটি লালপুর গ্রামের স্বপন মিয়া (৩২) বাদী হয়ে কালাগুজা গ্রামের মোখলেছ মিয়া (৫৫), দ্বীন ইসলাম (৩৫), আল ইসলাম (৩৩), তানভীর মিয়া (২৬) সহ ১৫ জনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

জামালগঞ্জে মিনি নাইট ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ৫

আপডেট সময় ১১:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫