ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

জামালগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের পোশাক উদ্ধার

  • আব্দুল আহাদ
  • আপডেট সময় ১২:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

জামালগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের ব্যবহৃত বেশ কিছু শার্ট, প্যান্ট, টুপি ও বেল্ট পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজার সংলগ্ন ফেকুল মাহমুদপুর পশ্চিম পাড়া জামে মসজিদের পেছনের পরিত্যক্ত জায়গা থেকে এসব পোশাক উদ্ধার করা হয়।
ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান
বলেন, স্থানীয়রা এতোগুলো পোশাক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়, পরে এ বিষয়টি পুলিশকে জানালে তাঁরা এসে এসব পোশাক উদ্ধার করে নিয়ে যায়। এতে এলাকার মানুষ চরম আতঙ্কিত বলেও জানান তিনি। কারণ, গেল কয়েকদিন আগে পুলিশ জানিয়েছিল আমার ইউনিয়নে ডাকাত হানা দিতে পারে। এমন খবরে আমারা সতর্ক অবস্থানে থাকায়, ডাকাতরা হয়তো কোন সুযোগ না পেয়ে এ পোশাক গুলো পেলে চলে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরিফ উল্লাহ জানান, সপ্তাহ খানেক আগে একটি ডাকাতদল হানা দেওয়ার খবরে এলাকায় মাইকিং করা হয়। সেজন্য হয়তো ডাকাতির ঘটনা ঘটেনি, সম্ভবত এটা তাদেরই কাজ। বিষয়টি নিয়ে তদন্ত কাজ চলছে বলেও জানান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

জামালগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের পোশাক উদ্ধার

আপডেট সময় ১২:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫