ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আপনাদের কর্মী হিসেবে কাজ করতে চাই : কয়ছর এম আহমদ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১১:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন,আমি আপনাদের মাঝে আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের সাথে থেকে আপনাদের কর্মী হিসেবে কাজ করতে চাই৷ আমি আশাকরি আপনারা আমাকে এই সুযোগ দিবেন৷ আপনারা পাশে থাকলে আমি এই সুনামগঞ্জ-৩ আসনের মানুষের কল্যাণে কাজ করে অবশ্যই সফল হবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, হাসিনা যখন পালিয়েছে তখন হাসিনার সাথে তার দোষররা বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করে প্রবাসে পালিয়ে গেছে৷ আমরা যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যই আওয়ামীলীগের দোষর ও শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে প্রবাসে বয়কট ঘোষণা করেছি। শুধু শেখ পরিবারই নয় এই আওয়ামী মাফিয়ার সাথে যারা সম্পৃক্ত ছিল তারা কেউ রেহাই পাবেনা৷
তিনি আরও বলেন, এই দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুরে যারা মেগা প্রকল্প করে আত্নীয়ের নামে, ছেলের নামে, স্ত্রীর নামে টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠিয়েছেন তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। এই সুনামগঞ্জে, দক্ষিণ সুনামগঞ্জের টাকা যারা পাচার করে বিদেশে নিয়ে গেছে আমরা সেই টাকা দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন শুরু করেছি ইনশাআল্লাহ আমরা সফল হবো৷
রবিবার(১৬ মার্চ) শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি বাজারে পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম নাঈম, আব্দাল মিয়া এবং জেলা যুবদলের সদস্য তুরন খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক সুজাতুর রেজা , জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুল হক, আবদুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সা’দ মাস্টার, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর প্রমুখ৷
এসময় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আপনাদের কর্মী হিসেবে কাজ করতে চাই : কয়ছর এম আহমদ

আপডেট সময় ১১:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫