ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১১:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন৷
শনিবার(২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর গ্রামের উত্তরপাড়ায় ছৈয়দুল ইসলাম ও নুরুল হকের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
ছৈয়দুল ইসলাম পক্ষের আহতরা হলেন ধরমপুর গ্রামের হিরন মিয়ার পুত্র ছৈয়দুল ইসলাম(৪৫), জিয়াউর রহমান(৪০), মৃত ইস্কান্দর আলীর পুত্র দুলাল মিয়া(৫০), হিরন মিয়ার পুত্র সুজাত মিয়া(৩০), জিয়াউর রহমানের মুরাদ মিয়া(২৫), আব্দুস সোবহানের পুত্র ধন মিয়া(৫৫)৷
নুরুল হকের পক্ষের আহতরা হলেন, মৃত আব্দুল জলিলের পুত্র নুরুল হক(৬০), তেরাই মিয়া(৫৫), নুরুল হকের পুত্র মুজাহিদ(২০), আক্কাস আলী(৪৫), আখলিছ উল্লার পুত্র আক্তার মিয়া (২৭)। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি৷
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ধরমপুর গ্রামের দু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। শনিবার বিকালে গ্রামের যুবকরা ফুটবল খেলার সময় তুচ্ছ ঘটনা নিয়ে বিবাদে জড়ায়। এর জের ধরে পরবর্তীতে দু পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। প্রায় দু ঘন্টাব্যাপী চলে সংঘর্ষ। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, ফুটবল খেলা নিয়ে দু পক্ষের সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে৷

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

আপডেট সময় ১১:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫