ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জে নবনিযুক্ত দিরাই ও ছাতক সার্কেল কর্মকর্তার যোগদান

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৭:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলা পুলিশের দিরাই ও ছাতক সার্কেলে নবনিযুক্ত দুই কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ রবিবার (৬ এপ্রিল) অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) হিসেবে মো. শরিফুল হক এবং সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) হিসেবে মো. আবদুল কাদের যোগদান করেন। নবাগত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান জেলার পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩৫তম বিসিএসের মাধ্যমে ২০১৭ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এছাড়া সহকারী পুলিশ সুপার মো. আবদুল কাদের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত ছিলেন। তিনি এ বছর পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জে নবনিযুক্ত দিরাই ও ছাতক সার্কেল কর্মকর্তার যোগদান

আপডেট সময় ০৭:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫