ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দেড়ঘণ্টা সড়ক অবরোধ, পরে সরিয়ে দিল সেনাবাহিনী

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় আন্দোলনরত
শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে সেনাবাহিনী।
রবিবার(২০এপ্রিল) সকাল ১০ টায় বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ -সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
পুলিশ চেষ্টা করেও সড়ক থেকে তাঁদের সরাতে পারেনি। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে সাড়ে ১১টার সময় তাঁদের সড়ক থেকে সরিয় দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা তাঁদের ওপর লাঠিচার্জ করেছেন। কারো কারো গায়ে হাত তোলা হয়েছে। এসময় ১০-১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন করছেন।
সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন বলেন,শিক্ষার্থীদের দাবি শুনেছি তাদের রাস্তা থেকে সরে যেতে বললে রাজি না হওয়ায়
কিছুটা বল প্রয়োগ করে ভেতরে ঢুকানো হয়েছে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ অধ্যাপক মোস্তফা কামাল ভূইয়া বলেন,
সেনাবাহিনীর লাঠিচার্জে শিক্ষার্থীরা আহত হয়েছে।তাদের কিছু দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দেড়ঘণ্টা সড়ক অবরোধ, পরে সরিয়ে দিল সেনাবাহিনী

আপডেট সময় ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫