ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জ মেডিকেল কলেজে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০১:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টায় কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রন ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের দাবি, হাসপাতালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা নিশ্চিত করতে এবং চিকিৎসাসেবা চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে।
আন্দোলনকারীরা জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার বিচার না হওয়া পর্যন্ত এবং দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে রোববার সকালে দ্বিতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তা মানেননি। এক পর্যায়ে সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে, যার ফলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যেতে বাধ্য হন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জ মেডিকেল কলেজে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা

আপডেট সময় ০১:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫