ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

কিংবদন্তি চিকিৎসক ডা. রাসেন্দ্র কুমার তালুকদার আর নেই

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১১:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের মানুষের প্রিয় মুখ, চিকিৎসা সেবায় ভাটির বাতিঘর খ্যাত ডা. রাসেন্দ্র কুমার তালুকদার আর নেই। সোমবার (২১ এপ্রিল) বিকাল ৫-৩০ মিনিটে উনার নিজ বাসভবনে মৃত্যুবরন করেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন চিকিৎসাসেবায় নিবেদিত এক উজ্জ্বল প্রতীক। ভাটির মানুষ তাঁকে ভালোবেসে ডাকতেন “দিরাইয়ের দেবী শেঠী” নামে।
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনাসহ ভাটি এলাকার হাজারো মানুষের হৃদয়ে তিনি ছিলেন নির্ভরতার আরেক নাম। ধনী-গরিব নির্বিশেষে সকল শ্রেণির মানুষের চিকিৎসার জন্য তিনি ছিলেন আশ্রয়স্থল। অর্ধশতাব্দীর বেশি সময় ধরে, নিজের জীবন উৎসর্গ করে গেছেন মানুষের সুস্থতা ও জীবনের গুণগত মান উন্নয়নে।
ডা. রসেন্দ্র কুমার তালুকদার ১৯৪৬ সালের ১ এপ্রিল দক্ষিণ সুনামগঞ্জ (বর্তমান শান্তিগঞ্জ) উপজেলার জয়কলস (চৌকা) গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের মাঝে বেড়ে উঠলেও অসাধারণ মেধা ও অধ্যবসায়ে এগিয়ে যান তিনি। ৪ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ছোটবেলা থেকেই মেধাবী এই মানুষটি তাঁর স্বপ্নপূরণের পথে এক মুহূর্ত থেমে থাকেননি।
চিকিৎসাসেবার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন আমৃত্যু। অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছেন তিনি। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

কিংবদন্তি চিকিৎসক ডা. রাসেন্দ্র কুমার তালুকদার আর নেই

আপডেট সময় ১১:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫