ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে প্রভাবশালীর বিরুদ্ধে নিরীহ পরিবারের ধান কেটে নেয়ার অভিযোগ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৬:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক নিরীহ পরিবারের জমির ধান কেটে নেওয়ার
অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে উপজেলার পাথারিয়া
ইউনিয়নের নতুন জাহানপুর গ্রামে। এ বিষয়ে নতুন জাহানপুর গ্রামের মৃত ওমর
আলীর ছেলে সামছুল হক বাদী হয়ে একই গ্রামের নিজাম উদ্দিন গংদের বিরুদ্ধে বিগত ৫ এপ্রিল শান্তিগঞ্জ থানায় অভিযোগ
দায়ের করেছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায, বিগত ১৪ বছর পূর্বে অভিযোগকারী দুই ছেলে জাহাঙ্গীর এবং নজরুল ইসলামের নামে জাহানপুর মৌজার সাবেক দাগ নং ৪১৩, হালদাগ ৬০৫ থেকে ১০ শতক জমি ক্রয় করে ভোগ দখল করেন। বিগত কিছুদিন পূর্বে উক্ত জমির পাশে ভিন্ন দাগে ১৯ শতক জমি একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে নিজাম উদ্দিনের কাছে বিক্রি করেন। সেই জমি ক্রয়ের সূত্র ধরে নিজাম উদ্দিন সহ তাহার ভাই নাজিম উদ্দিন, জসিম উদ্দিন ও শামসু একদলভূক্ত হয়ে অভিযোগকারীর ভিন্ন দাগের ১০ শতক জমি জোর পূর্বক দখল করে ধান কেটে নেওয়ার পায়তারা করায় তিনি থানায় অভিযোগ দিয়েছিলেন। কিন্তু থানায় অভিযোগ ও থানা পুলিশ কর্তৃক নোটিশ পাওয়ার পরেও জোরপূর্বক উক্ত জমির ধান কেটে নেয় অভিযুক্তরা। তাদের ভয়ে অভিযোগকারী সহ তাহার সন্তানেরা কথা বলার
সাহস পায় না।এ ব্যাপারে অভিযোগকারী সামছুল ইসলাম বলেন, আমি নিরীহ মানুষ আমি নিরুপায়
হয়ে আইনের আশ্রয় নেওয়ার পরও তাহারা পেশীক্তির বলে থানা প্রশাসনের কথায়
কর্ণপাত না করে জোরপূর্বক আমার মালিকানাধীন জায়গার ধান কেটে নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত নিজাম উদ্দিন বলেন, এখানে আমার জমি ও রয়েছে। যদি কাগজে পত্রে তিনি উক্ত জমি পান তাহলে এই জমির ধান আমি ফেরত দেব।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আকরাম আলী জানান, অভিযোগের আলোকে তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে প্রভাবশালীর বিরুদ্ধে নিরীহ পরিবারের ধান কেটে নেয়ার অভিযোগ

আপডেট সময় ০৬:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫