ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মিথ্যা ও বানোয়াট বিবৃতি প্রত্যাহারের দাবিতে সচেতন সুনামগঞ্জবাসীর মানববন্ধন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৫:৩৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ শহরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) নিয়ে বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট বিবৃতি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে সচেতন সুনামগঞ্জবাসীর আয়োজনে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে বসে গুটিকয়েক লোক হাওরবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় নিয়ে বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট বিবৃতি দিচ্ছেন যা অত্যন্ত নিন্দনীয়
আমরা এর তীব্র নিন্দা জানাই। একটি মীমাংসিত বিষয় নিয়ে টানাহেঁচড়া করে তারা তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করছেন৷ তারা মিথ্যা অপপ্রচার করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে চান৷ আমরা আশাকরবো তারা তাদের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট বিবৃতি প্রত্যাহার করে সুবিপ্রবি বাস্তবায়নে এগিয়ে আসবেন৷ যে জায়গায় বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে জেলার মধ্যে উপযুক্ত জায়গা৷ তাই নির্ধারিত স্থানে সুবিপ্রবি ক্যাম্পাস স্থাপণ কার্যক্রম দ্রুত শুরু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান তারা।
প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এনামুল কবির, শান্তিগঞ্জ উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছালিক আহমদ, আব্দুল মজিদ কলেজের প্রভাষক জাফর আলী, কবির আহমদ, প্রভাষক দোলন দেবনাথ, পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সুলেমান কবির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মামুন আহমদ, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা আব্দুল লতিফ, যুবদল নেতা রায়হান আহমদ, এনজিও কর্মকর্তা বেলাল আহমদ, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, শাহনুর সুলতান ও শিক্ষার্থী আপন মিয়া৷ এসময় সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মিথ্যা ও বানোয়াট বিবৃতি প্রত্যাহারের দাবিতে সচেতন সুনামগঞ্জবাসীর মানববন্ধন

আপডেট সময় ০৫:৩৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫