ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের প্রাণহানি

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৮:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জামালগঞ্জের পাগনার হাওর ও দিরাইয়ে ধান আনতে গিয়ে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১ মে) দুপর ২টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরের লক্ষ্মীপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। অপরটি দিরাই উপজেলার পল্লীতে বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষিপুর গ্রামের হুসেন আলীর ছেলে মানিক মানিক মিয়া (৬৫) এবং অপরজন দিরাই উপজেলার গোপালপুর গ্রামের কৃষক রিংকু দাস।স্থানীয়রা জানায়, আজ সকালে জামালগঞ্জ উপজেলার কৃষক মানিক মিয়া তার ছেলেকে নিয়ে বাড়ির পাশের পাগনার হাওরে বোরো ধান কাটতে গিয়েছিলেন। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জমিতেই মানিক মিয়ার মৃত্যু হয়। তবে সঙ্গে থাকা তার ছেলে নিরাপদ ছিল। খবর পেয়ে আশ-পাশের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে বিকেলে ৪টার দিকে দিরাই উপজেলার গোপালপুর গ্রামে ট্রলিতে ধান আনার সময় বজ্রপাতে রিংকু দাস নামে আরও এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের প্রাণহানি

আপডেট সময় ০৮:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫