ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে ১৬৮ পিস ইয়াবাসহ রিকশাচালক গ্রেপ্তার

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৬:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়া (৩৬) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২ মে) বিকালে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুরুমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বাবুল মিয়া শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবিনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ১ ব্যাগ ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বুরুমপুর গ্রামে যায় বাবুল মিয়া। এসময় স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এএসআই রুবেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম বুরুমপুর গ্রামে অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে। 
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত বাবুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল তাকে আদালতে সুপর্দ করা হবে৷

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে ১৬৮ পিস ইয়াবাসহ রিকশাচালক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫