ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:৩৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘ বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প(২য় ফেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২০ মে) দুপুর ১২ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, সহকারী পরিচালক একে এম আযাদ ভুইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উসমানীনগর সমাজসেবা অফিসার জয়তী দত্ত।
সেমিনারে আরও বক্তব্য দেন পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান ও থানার সেকেন্ড অফিসার এসআই নোবেল সরকার প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। উপকারভোগীরা যাতে সহজে সুবিধা পেতে পারে সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার

আপডেট সময় ১০:৩৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫