ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে বৃদ্ধের মানহানি করায় পুলিশ সদস্য আল আমিনের শাস্তির দাবীতে মানববন্ধন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৮:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গনিগঞ্জ গ্রামের পুলিশ কনস্টেবল জুনাইদ আহমদ আল আমিন কর্তৃক শিমুলবাঁক গ্রামের প্রবীণ মুরব্বি আজহার আলীকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও হয়রানিমূলক স্ট্যাটাস দিয়ে মানহানি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২১ মে) দুপুরে উপজেলার গনিগঞ্জ বাজারে শান্তিপ্রিয় শিমুলবাঁক গ্রাম ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়, বিচার চাই, বিচার চাই, আল আমিনের বিচার চাই’ এরকম নানা স্লোগান দেন এলাকাবাসী৷
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে আজহার আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ আকিকুর রহমান বলেন, আমার বাবা একজন বয়োবৃদ্ধ মানুষ৷ এই বয়সে তাকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও হয়রানিমূলক স্ট্যাটাস দিয়ে পুলিশ কনস্টেবল আল আমিন যে মানহানি করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি অসুস্থ মানুষ এই ঘটনার পর থেকে আরও অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি বলেন, কনস্টেবল আল আমিন ফ্যাসিস্ট সরকারের আমলে চাকরি নিয়েছে৷ সে ফ্যাসিস্টের সহযোগী। ৫ আগস্টের পর একজন সৈরাচার পুলিশের মাধ্যমে আমার বাবার হয়রানি, মান সম্মান ক্ষুন্ন হয়েছে যা মেনে নেয়ার মতো না৷ আমি প্রশাসনের কাছে জোর দাবী জানাবো অনতিবিলম্বে পুলিশ কনস্টেবল আল আমিনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক৷ অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।
ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, একজন পুলিশ কনস্টেবল আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বীর যে মানহানি করেছেন তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে৷ আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে ওই পুলিশ সদস্যকে আইনের আওতায় আনা হোক।
শিমুলবাঁক গ্রামের জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মাসুদ মিয়া, কামরুল ইসলাম ফারুক আহমদ, জিতু মিয়া প্রমুখ৷ এসময় জেলা যুবদলের সদস্য আব্দুল মজিদ, সাবেক মেম্বার আব্দুল তালিব, নুরুল হক, শের আলী, ফরিদ মিয়া, মুক্তাদির তালুকদারসহ শিমুলবাঁক গ্রামসহ এলাকার শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে বৃদ্ধের মানহানি করায় পুলিশ সদস্য আল আমিনের শাস্তির দাবীতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫