ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৬:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ গ্রামের পুলিশ সদস্য জুনাইদ আহমেদ আল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র-পত্রিকায় অপপ্রচার করে বিভ্রান্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। 
বৃহস্পতিবার (২২শে মে) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুলিশ সদস্য আল আমিনের মা মোছা. হেলেনা বেগম।  
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলেনা বেগম বলেন, আমি গনিগঞ্জ গ্রামের বাসিন্দা। আমার বাবার বাড়ি শিমুলবাঁক গ্রামে৷ আমার দুই ভাই জাহাঙ্গীর আলম ও শামছুল আলম প্রবাসে থাকেন। বাড়িতে আমার ব।য়োবৃদ্ধ মা মোছাঃ জোৎস্না বেগম ও আমার ভাইয়ের স্ত্রী বুশরা বেগম বসবাস করেন। আমার ভাই জাহাঙ্গীর আলম ও শামছুল আলমন্বয়ের সাথে শিমুলবাঁক গ্রামে তাদের প্রতিপক্ষ আমার চাচা আজাহার আলী ও তার ছেলে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শিমুলবাঁক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ শাহীনুর রহমান শাহীন, আকিক মিয়া, মাসুদ মিয়া গংদের সাথে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়াদি নিয়া দ্বন্দ্ব চলছিল। 
তিনি বলেন, গত ১৪ মে বুধবার দুপুরে শিমুলবাক গ্রামে আজাহার আলী ও তার ছেলে বর্তমান ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, আকিক মিয়া, মাসুদ মিয়া গংরা আমার মা  মা জোৎস্না বেগমের বৈশাখী ধানের খলায় থাকা ধান লুটপাট নিয়া যায়। এবং আমার মা ও বোনকে মারপিট করেন৷ এমন খবর পেয়ে আমি আমার ছেলে পুলিশ সদস্য আল আমিনকে  শিমুলবাঁকে পাঠাই। সে শিমুলবাঁকে যাওয়া মাত্র আজহার আলী ও তার ছেলেরা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় বৈশাখী খলার আশপাশে অনেক লোকজন ছিল এবং তাদের মোবাইল উক্ত গালিগালাজের ভিডিও ধারণ করে আশপাশের লোকজন। একপর্যায়ে জুনাইদ প্রতিবাদ করে শিমুলবাক থেকে  গণিগঞ্জ গ্রামে চলে আসে৷ 
তিনি আরও বলেন,  এই মুহুর্তে আজহার আলী ও তার ছেলেরা আমার পরিবারের মানহানি ও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং আমার ছেলে পুলিশ সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছাড়ার মিথ্যা অপবাদ ও অপপ্রচার করছে। যা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক অপবাদ ও উদ্যেশ্য প্রনোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাই। সংবাদ সম্মেলনে পুলিশ সদস্য আল আমিনের পিতা ফখরুল ইসলাম, চাচাতো ভাই হোসাইন আহমদসহ শান্তিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৬:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫